,

গাজার প্রতি ট্রুডোর সমর্থন, কাজে প্রমাণ করতে জনগণের আহ্বান

news-image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার প্রতি সমর্থন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে তিনি গাজার নির্যাতিত মানুষদের প্রতি তার সমর্থন বাস্তবে রুপ দিতে ব্যর্থ হয়েছেন দাবি করে তা কাজে প্রমাণ করতে আহ্বান জানিয়েছে দেশটির জনগণ। গাজার আহত শিশুদের চিকিৎসা সেবা দিয়ে প্রত্যক্ষ সমর্থনের দাবি জানিয়েছেন ফিলিস্তিন-কানাডার দ্বৈত নাগরিক ও গাজা সমর্থন আন্দোলনের আহ্বায়ক ইজ্জেলদিন অ্যাবুয়েলাইশ।

অ্যাবুয়েলাইশ জানান, আমি ২০১৪সালে গাজার অন্তত ১০০আহত শিশুকে কানাডায় সুচিকিৎসার দাবিতে আন্দোলন করেছিলাম। ইসরায়েলি বাহিনীর হামলা ও নির্যাতনে আহত শিশুদের টরেন্টোয় চিকিৎসা দেয়ার গণস্বাক্ষর আন্দোলনে সমর্থন দিয়ে লিবারেল দলের নেতা ট্রুডো লিখেছিলেন, ‘অনুগ্রহপূর্বক আপনারা কানাডায় এনে ফিলিস্তিনি শিশুদের চিকিৎসার প্রচারণায় আপাদের নাম সংযুক্ত করুন।’

উল্লেখ্য, পেশায় ডাক্তার অ্যাবুয়েলাইশ গাজাতেই বড় হয়েছেন এবং পরে তিনি কানাডায় স্থানান্তরিত হয়েছেন। তিনি দীর্ঘ দিন ইসরায়েলি দখলদারিত্ব প্রত্যক্ষ করেছেন এমনকি তার ৩জন যুবতী মেয়েকেও হারিয়েছেন। তার মেয়েরা সবাই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে তিনি দাবি করেছেন। আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর