,

ফিফার ফেসবুক পেজে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ জ্বরে কাঁপছে পুরো দুনিয়া। দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে রাশিয়া বিশ্বকাপ। সেমিফাইনালের পর ফাইনালের মধ্য দিয়ে ১৫ জুলাই পর্দা নামছে ইউরোপে হওয়া এই বিশ্বকাপের। বিশ্বকাপে না থাকলেও বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা সম্পর্কে এশীয়ান মানুষদের মোটামুটি জানা।

তবে এবার শুধু এশিয়া নয়, পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভালোবাসা দেখানোর ব্যবস্থা করলো ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে পোস্ট করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৫টার সময় বাংলাদেশের পুরান ঢাকার গোল ফেস্টের তিনটি ছবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার একটি ছবি পোস্ট করে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ নামক পেজটি, যেটি ফিফার অফিশিয়াল ফেসবুক পেজ হিসেবে পরিচিত। ইতোমধ্যে কমেন্ট বক্সে বাংলাদেশিদের শুভেচ্ছা বার্তায় সয়লাব পুরো পোস্টটি।

ছবিগুলোর ক্যাপশনে ফিফা লিখেছে, ‘বিশ্বকাপে কখনোই জায়গায় করে নিতে না পারলেও বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত ফুটবল সমর্থক রয়েছে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর