খালেদার রিভিউ অাবেদনের বিষয়ে অাদেশ বৃহস্পতিবার
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক অাদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার অাপিল ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তির অাদেশ রিভিউ চেয়ে করা অাবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে অাগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত দিবেন অাপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন অাপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।











