,

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস

news-image

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করলেন যুক্তরাজ্যের ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস। দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে মতদ্বৈততার কারণে পদত্যাগ করেছেন তিনি। খবর বিবিসি, মিরর।
ডেভিড ডেভিসকে ২০১৬ সালে মন্ত্রিসভায় আনেন থেরেসা মে।

এদিকে বিবিসি এক প্রতিবেদনে জানায়, রোববার ডেভিসের পর তার দপ্তরের উপমন্ত্রী স্টিভেন বেকারও পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী মে তার ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে সোমবার পার্লামেন্টের মুখোমুখি হওয়ার আগে ডেভিসের এই পদত্যাগ সরকারের জন্য একটি বড় ধাক্কা হয়ে এলো।

পদত্যাগপত্রে ডেভিস জানায়, প্রধানমন্ত্রী থেরেসা মে যে নীতি আর কৌশল নিয়ে অগ্রসর হচ্ছেন তাতে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে পারবে বলে তার মনে হচ্ছে না।

এ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডেভিস সরে যাওয়ায় তিনি দুঃখ পেয়েছেন। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য যে দায়িত্ব তিনি এতদিন পালন করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাতে চান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর