,

সরকারি হাসপাতালে নিম্নমানের খাবার, হঠাৎ দুদক

news-image

নিজস্ব প্রতিবেদক: সরকারি হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে অভিযোগের পর রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। রোববার দুদকের সহকারী পরিচালক শারিকা ইসলাম ও তানজির হাসিব সরকারের সমন্বয়ে তিন সদস্যের একটি টিম এ অভিযান চালায়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগ কেন্দ্রে (১০৬) দুর্নীতির অভিযোগ প্রাপ্তির পর ওই টিম রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে আকস্মিক অভিযান চালায়। সরেজমিন পরিদর্শনকালে অভিযানকারী দল হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় মারাত্মক অনিয়মের প্রমাণ পায়।

এছাড়াও দুদক টিম বহির্বিভাগে আগত এবং কেবিন ও ওয়ার্ডসমূহে চিকিৎসাসেবা গ্রহণরত রোগীদের সাথে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা জিজ্ঞেস করে।

প্রণব কুমার জানান, এ অব্যবস্থাপনা দূরীকরণে হাসপাতাল কর্তৃপক্ষ শিগগির পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। হাসপাতালে উপস্থিত রোগীরা দুদকের এ অভিযানকে সাধুবাদ জানায়।

এদিকে একই অভিযোগে দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিহাতীতে অভিযান চালায়।

টাঙ্গাইল-এর উপপরিচালক রেবা হালদারের নেতৃত্বে একটি টিম-এ অভিযানে অংশ নেয়। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দপ্তরে অনুপস্থিত পাওয়া যায়। সরেজমিন পরিদর্শনে এ হাসপাতালের খাবারের মানও নিম্নমানের পাওয়া যায়। উপস্থিত কর্মকর্তারা দুদক টিমকে খাদ্যের মান উন্নয়নে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, হাসপাতাল ব্যবস্থাপনা দুর্নীতিমুক্ত হোক- জনগণের এ প্রত্যাশার আলোকে দুদক এ অভিযান চালিয়েছে। হাসপাতালে টেন্ডারের নির্ধারিত শর্ত ও মান অনুযায়ী খাবার সরবরাহ না করা দুর্নীতি, সুতরাং খাবারের মান নিয়ে দুর্নীতি বন্ধে দুদক কঠোর ভূমিকা পালন করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর