,

জাপানে ভয়াবহ বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ১০০

news-image

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে অতি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে। বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

আকস্মিক বন্যার কারণে ২০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বন্যা উপদ্রুত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া এবং নিখোঁজদের উদ্ধার অভিযানে কাজ করছে কয়েক হাজার পুলিশ, সেনা ও দমকলকর্মী।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিরোশিমা অঞ্চল। হিরোশিমায় বেশ কিছু ঘরবাড়িও ধ্বংস হয়েছে। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বিধ্বস্ত বাড়ির নিচে চাপা পড়ে।

নিহতদের অনেকেই স্থানীয় প্রশাসনের সতর্কতা মেনে নিরাপদ স্থানে আশ্রয় না নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছিল। এ কারণে ভূমিধস ও বন্যায় তাদের মৃত্যু হয়। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া, রয়টার্স

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর