,

সমর্থকদের কাঠগড়ায় নেইমার-জেসুস

news-image

স্পোর্টস ডেস্ক: বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। দলের এমন বিদায় মেনে নিতে পারছে না ব্রাজিলের সমর্থকরা। দলের খেলোয়াড়-কোচ ও স্টাফদের দোষারোপ করে যাচ্ছেন সমর্থকরা। তবে সমর্থকদের আঙ্গুল সবচেয়ে বেশি ব্রাজিলের দুই স্ট্রাইকার অধিনায়ক নেইমার ও গ্যাব্রিয়েল জেসুসের দিকে।

ব্রাজিলের বিদায়ের দিন সাওপাওলোর একটি সংবাদপত্রে অনলাইন ভোটের আয়োজন করা হয়। সেখানে অনলাইন পত্রিকাটি প্রশ্ন রেখেছিলো- ব্রাজিলের হারের জন্য সবচেয়ে বেশি দায় কার, খেলোয়াড় না-কি কোচের।

সেখানে সবচেয়ে বেশি নেতিবাচক ভোট পেলেন নেইমার ও জেসুস। অনলাইনে ব্রাজিলের ৬৬ শতাংশ সমর্থকরা বলছেন, বিশ্বকাপের শেষ আট থেকে ব্রাজিলের বিদায়ের জন্য নেইমার ও জেসুস দায়ী।

নেইমার পেয়েছেন ৭০ শতাংশ ও জেসুস পান ৮৩ শতাংশ নেগেটিভ ভোট। তাই নেইমার ও জেসুসকে কাঠগড়ায় তুলছেন ব্রাজিলের সমর্থকরা। কোচের ব্যাপারে নেতিবাচক ভোট পড়েছে ৩০ শতাংশ।

বেলজিয়ামের কাছে ২-১ গোলে বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নেয় নেইমারের ব্রাজিল। পঞ্চমবারের মত বিশ্বকাপের শেষ আট থেকে বিদায় নেয় ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর