,

যে কারণে ‘সোনার ব্যাগ’ সঙ্গেই থাকে নেইমারের

news-image

পিঠে সোনার ব্যাগ। কিন্তু মুখ গোমড়া। হোটেল ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত কারও সঙ্গে কোনও কথা বলেননি নেইমার। শেষমেশ একদল সাংবাদিকের সামনে এসে হতাশা প্রকাশ করলেন।

বললেন, ‘জীবনের সব থেকে খারাপ সময় এটা আমার। বেলজিয়ামের কাছে হারটা মেনে নিতে পারছি না। এই অসহ্য মানসিক যন্ত্রণা নিয়ে কী করে আবার ফুটবলে ফিরব জানি না। তবে ঈশ্বর নিশ্চয়ই আমাকে আবার ফিরে আসার শক্তি জোগাবেন।’

পিঠের সোনার ব্যাগটা তার সফরসঙ্গী। নেইমার যেখানে যান সাধারণত এই ব্যাগটাই তার সঙ্গে যায়। কিছুতেই ৭০০ ইউরো মূল্যের ব্যাগটা তিনি হাতছাড়া করতে চান না। দামি ব্যাগ বলে নয়। ওই ব্যাগে তার ছেলে, মা, বাবা ও বোনের ছবি খোদাই করা রয়েছে। তাইতো যেখানেই যান নিজের পরিবারকে সঙ্গে করেই নিয়ে যান নেইমার।

বিশ্বকাপে তার প্লে-অ্যাক্টিং নিয়ে চারপাশে সমালোচনা হচ্ছে। অবশ্য নেইমার সেসবে কান দিচ্ছেন না। বরং দল ও তার পারফরম্যান্স নিয়ে কথা উঠলে নেইমার প্রতিবাদ করছেন।

হোটেল ছাড়ার আগে যেমন বলে গেলেন, ‘এই দলের সদস্য হতে পেরে আমি গর্বিত। রাশিয়ায় আসার আগে থেকেই জানতাম, আমরা এবার ইতিহাস তৈরি করতে পারি। কিন্তু সেটা হয়নি। আমরা সবরকম চেষ্টা করেছি। কিন্তু কোনও কিছুই যেন আমাদের পক্ষে ছিল না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর