,

এরদোয়ান বিরোধী অভ্যুত্থানচেষ্টা, চাকরি যাচ্ছে ১৮৬৩২ জনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অন্তত ১৮ হাজার পাঁচ শতাধিক নাগরিককে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছে তুরস্ক। দেশটির অফিসিয়াল লিগ্যাল ডাটাবেসে জরুরি এই নির্দেশ প্রকাশ করা হয়েছে।

রবিবার সরকারি এক নির্দেশনায় বলা হয়েছে, দুই বছর আগে সরকারবিরোধী অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ১৮ হাজার ছয়শ ৩২ জনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে আট হাজার নয়শ ৯৮ জন পুলিশ কর্মকর্তা, তিন হাজার ৭৭ জন সৈনিক, বিমান বাহিনীর এক হাজার নয়শ ৪৯ জন এবং এক হাজার একশ ২৬ জন নৌ বাহিনীর সদস্য।

এছাড়া এক হাজার ৫২ জন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং একশ ৯৯ জন অ্যাকাডেমিশিয়ানকেও চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। বন্ধ করে দেওয়া হবে তিনটি সংবাদপত্র, একটি টেলিভিশন চ্যানেল এবং ১২ টি সংগঠন।

তবে এর আগে চাকরিচ্যুত হওয়া একশ ৪৮ জনকে চাকরিতে পুনর্বহাল করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর