,

দ. কোরিয়ায় গোপন সেক্স ক্যামেরা বিরোধী আন্দোলনে নারীরা

news-image

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হাজার হাজার নারী জমায়েত হয়ে গোপন সেক্স ক্যামেরায় দৃশ্য ধারণের বিরুদ্ধে আন্দোলন করেছেন। দেশের অন্যতম বড়ো এই বিক্ষোভে নারীরা দাবি জানান, অনতিবিলম্বে গোপন ক্যামেরায় ‘পনোগ্রাফি’ ধারণ থামাতে হবে।

তাদের অভিযোগ, দোকান, টয়লেট, চলন্ত সিড়ি, কর্মস্থল, হোটেলের কক্ষ এবং গাড়িতে গোপন ক্যামেরা রেখে নারীদের অসচেতন মুহূর্তের দৃশ্য ধারণ করে রাখা হচ্ছে। পরে সেগুলো বিভিন্ন মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এতে করে চরম বিড়ম্বনার শিকার হচ্ছে নারীরা।

যদিও দক্ষিণ কোরিয়াতে পর্নোগ্রাফি বিতরণ আইনত দণ্ডনীয় অপরাধ। তার পরেও অনলাইনের মাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে।

আন্দোলনকারী নারীদের অভিযোগ, তারা জানতেই পারছেন না যে তাদের সেই মুহূর্তের দৃশ্য ধারণ করে রাখা হচ্ছে। সে কারণে তারা বিক্ষোভে নানা রকম প্ল্যাকার্ড হাতে নিয়ে আসেন। তাতে লেখা, আমার জীবন আপনার জন্য পর্নো নয়।

যেসব নারী আন্দোলনে এসেছেন তাদের বেশিরভাগেরই বয়স ২০ বছরের কম। তাদের দাবি, যেসব পুরুষ এসব দৃশ্য ধারণ করে রাখেন, যারা এসব ভিডিও আপলোড করেন এবং যারা দেখেন, তাদের সবাইকেই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর