,

অদ্ভুত ঘটনা: পাখির গায়ের আগুনে পুড়ল ১৭ একর জমির ফসল!

news-image

ঘটনাটি খুবই অদ্ভুত এবং দুর্ভাগ্যজনক। জার্মানির রসটক শহরে বৈদ্যুতিক তার থেকে একটি পাখির গায়ে লাগা আগুন থেকে ১৭ একর জমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গত সোমবার বিকেলে রস্টকের এক উপকূলীয় শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পাখির গায়ে আগুন ধরে গেলে ওটা একটি শুকনো ক্ষেতে পড়ে। আর ওই পাখির গায়ের আগুন ধরে যায় শুকনো ফসলে। বাতাসের কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। আগুন এগোতে থাকে রাইখদাল এবং কোস্টেরবেকের আবাসিক এলাকার দিকে। পঞ্চাশ জন অগ্নিনির্বাপক কর্মী আর স্বেচ্ছাসেবকদের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনের বিস্তৃতির কারণে ৭ হেক্টর জায়গা নষ্ট হয়ে গেছে। তবে কেউ দগ্ধ হয়নি। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। ৫০ জন অগ্নিনির্বাপক কর্মী-স্বেচ্ছাসেবক এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরজন্য একটি হেলিকপ্টারের সাহায্যও প্রয়োজন হয়।

অদ্ভুত ঘটনায় আগুন লাগার কাহিনি এটাই প্রথম নয়। এ বছরের মার্চেই ইতালিতে তিন মার্কিন শিক্ষার্থী পানি ছাড়া পাস্তা রানতে গিয়ে গোটা অ্যাপার্টমেন্টেই আগুন লাগিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর