,

আলিয়ার জন্য রণবীর-দীপিকা জুটিতে ভাঙন!

news-image

বিনোদন ডেস্ক:
শিরোনামটি পড়ে অবাক হয়েছেন নিশ্চয়ই? বলিউডের এই সময়কার সবচেয়ে আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পর্দায় যেমন জনপ্রিয়, তেমনি বাস্তব জীবনেও তারা প্রেমী। এত সুন্দর জুটিতে ভাঙন?

না দুঃখ পাওয়ার কিছু নেই। কেবল পর্দাতেই ভাঙছে তাদের জুটি। খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালির গত তিনটি ছবিতেই ছিলেন রণবীর ও দীপিকা। ‘বাজিরাও মাস্তানি’, ‘রামলীলা’ ও সর্বশেষ ‘পদ্মাবত’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন তারা। তিনটি ছবিই দর্শকপ্রিয়তার সঙ্গে বক্স অফিসেও তুমুল ব্যবসা করে।

তবে এবার আর বানসালির ছবিতে দেখা যাচ্ছে না রণবীর-দীপিকা জুটিকে। জানা গেছে, তার আগামী প্রজেক্টে নায়ক হিসেবে রণবীর সিং থাকছেন ঠিকই, কিন্তু থাকছেন না দীপিকা। নায়িকার ভূমিকায় নেয়া হচ্ছে আলিয়া ভাটকে।

মূলত দর্শকের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয়লীলা বানসালি। এক জুটি দেখতে দেখতে যেন দর্শকের কোনো অনীহা না আসে, সেজন্য তিনি নতুন জুটি তৈরি করছেন।

বছর খানেক আগে একটি ভ্রমণ সংস্থার বিজ্ঞাপনে রণবীর-আলিয়ার জুটিবদ্ধ অভিনয় অনেকেই পছন্দ করেছে। তাই ধারণা করা হচ্ছে, বানসালির ম্যাজিক নির্মাণে এই জুটি আরো বেশি বিশেষ হয়ে দেখা দেবেন সিনেমার পর্দায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর