,

বিমানে বসে সিনেমা দেখি: প্রধানমন্ত্রী

news-image

দেশ চালনার দায়িত্ব যার হাতে, তার পক্ষে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ নেই বললেই চলে। যার ফলে নিজ দেশের সিনেমাগুলোও দেখার সময় হয়ে ওঠে না তার। কিন্তু মানুষটি যখন শিল্পবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন কিছুটা ব্যতিক্রম হতেই পারে। হ্যাঁ, সিনেমা দেখেন প্রধানমন্ত্রী। তবে নানারকম ব্যস্ততার কারণে সিনেমা হলে গিয়ে না দেখতে পারলেও যখন বিমানে চড়ে বিভিন্ন জায়গায় যান, তখন তিনি বাংলা সিনেমা দেখেন।

রোববার (৮ জুলাই) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ প্রদান করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশে এখন অনেক ভালো সিনেমা হয়। সবসময় তো দেখতে পারি না, তবে বিমানে যাতায়াতের সময় সিনেমা দেখি। ঐ একটাই সুযোগ, নিরিবিলি দেখি। এর বাইরে তো সময় পাই না। সারাদিন মিটিং আর ফাইল নিয়ে ব্যস্ত থাকতে হয়।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে। আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকতে চাই। শিল্পের দিক দিয়েও আমরা এগিয়ে যেতে চাই। বিশেষ করে চলচ্চিত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই।

প্রধানমন্ত্রী ওয়াদা করে বলেন, চলচ্চিত্রের উন্নয়নে যা-যা করা দরকার, আমার পক্ষ থেকে সব করবো। আমি আশা রাখি, চলচ্চিত্র শিল্পীরা আরো আধুনিক হবেন, আমাদের দেশ এখন ডিজিটাল, সুতরাং চলচ্চিত্রেও আধুনিক পদ্ধতি আসুক, ভালো সিনেমা আসুক। যেগুলো সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে।

বক্তব্যের আগে প্রধানমন্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ বিজয়ীদের হাতে মেডেল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর