,

যেভাবে গুহা থেকে উদ্ধার করা হচ্ছে ফুটবলারদের, যা রূপকথাকেও হার মানায়!

news-image

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের মধ্য থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে। গুহার বাইরে স্থাপিত হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

যে গুহাটিতে তারা আটকা পড়েছে সেটি সাপের মতো এমনভাবে পেঁচানো এবং এর ভেতরে এতো ফাটল আছে যা উদ্ধারকারীদের জন্যে যেকোন সময় বিপদ ডেকে আনতে পারে।

থাম লুয়াং নামের এই গুহাটির কোথাও কোথাও ১০ মিটার পর্যন্ত উঁচু, কোথাও কোথাও অত্যন্ত সরু আবার কোথাও কোথাও সেটি পানিতে পূর্ণ হয়ে আছে।

গুহাটির ভেতর থেকে বাচ্চাদের বের করে আনার কাজটা কতোটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেটা অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে একজন উদ্ধারকারী ডুবুরির মৃত্যুর ঘটনায়।

থাই নৌবাহিনীর সাবেক একজন অভিজ্ঞ ডুবুরি তিন দিন আগে গুহার ভেতরে বাচ্চাদের কাছে অক্সিজেনের ট্যাঙ্ক পৌঁছে দিয়ে ফিরে আসার সময় মারা যান।

বন্যার পানিতে নিমজ্জিত গুহার যে শুকনো উঁচু জায়গাটিতে গত দু সপ্তাহ ধরে এই দলটি আশ্রয় নিয়ে আছে তাদের উদ্ধারে ১৮ জন অভিজ্ঞ ডুবুরি কাজ করছে।

একেকজন কিশোরকে দুইজন করে ডুবুরি তাদের তত্বাবধানে বের করে আনছেন।

পুরো পথ পার হতে তাদের অন্তত ছয় ঘন্টা করে সময় লাগছে। সবকিছু ঠিকঠাক থাকলে আটকে পড়া ১৩ জনকে দুই থেকে তিন দিনের মধ্যে বের করা সম্ভব হবে।

পানিতে ডুবে যাওয়া সুড়ঙ্গের ভেতর দিয়ে এদের বাইরে আনার জন্য ডুবুরিরা নানা ধরণের যন্ত্রপাতি ব্যবহার করছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস