,

নেচে-গেয়ে জয় উদযাপন করলেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট (ভিডিও)

news-image

স্বাগতিক রাশিয়াকে টাইব্রেকারে হারিয়ে ২০ বছর পর ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। শনিবার কোয়ার্টার ফাইনালে এই ম্যাচটিতে শেষমুহূর্ত পর্যন্ত উত্তেজনা জিইয়ে ছিল। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিট শেষে ২-২ সমতা বিরাজ করে ম্যাচটি। ফলে পেনাল্টি শটে রুশদের হারায় ক্রোয়েটরা।এমন উত্তেজনা আর ইতিহাসের ম্যাচের সাক্ষী হতে হাজার হাজার সমর্থকের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্ডা গ্র্যাবার-কিটারোভিচ। তিনি মাঠে বসে দলের খেলোয়াড়দের শুধু শক্তিই যোগননি, ম্যাচ শেষে ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে নেচে-গেয়ে জয় উদযাপনও করেছেন।

দল নকআউটপর্বে ওঠার পর খেলোয়াড়দের উৎসাহ দিতে খেলা দেখার সিদ্ধান্ত নেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট। ডেনমার্কের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই ব্যক্তিগত বিমানে নিজের বহর নিয়ে রাশিয়ায় পৌঁছান কোলিন্ডা। বিমানে তার পরনে ছিল জাতীয় দলের জার্সি। বিমানে অন্যদের সঙ্গে মজা করতে করতেই রাশিয়ায় পৌঁছান। পরে মাঠেও ক্রোয়েশিয়া জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে খেলা দেখেন।আগের ম্যাচের মতো কোয়ার্টার ফাইনালেও জাতীয় দলের জার্সি গায়ে গ্যালারিতে বসে মাঠে মদ্রিচ-রাকিটিচদের শুরু থেকে শেষ পর্যন্ত উৎসাহ দিয়ে যান কোলিন্ডা। এসময় অন্যদের সঙ্গে ছবি ও সেলফি তোলেন তিনি। ম্যাচ শেষে সেমিফাইনালে ওঠায় ড্রেসিংরুমে গিয়ে কোচ ও পুরো দলকে অভিনন্দন জানান এবং সবার সঙ্গে আনন্দের নাচ নাচেন প্রেসিডেন্ট। তার নাচের ছোট ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল।
ভিডিও :

https://youtu.be/55zXxT8pTc0

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর