,

৭ এ এসেই বারবার আটকে যাচ্ছে ব্রাজিল! দেখুন পরিসংখ্যান

news-image

ইংরেজিতে ‘৭’ সংখ্যাটিকে বলা হয় ‘লাকি সেভেন’। রূপকথার গল্পে আছে ‘সাত ভাই চম্পা’। কথায় বলে ‘সাত খুন মাফ’। মাসের ৭ তারিখ এলে পকেট গরম থাকে। জার্সি নাম্বার ‘৭’ হলে খেলোয়াড়েরা নিজেদের সৌভাগ্যবান মনে করেন। বুঝতেই পারছেন ‘৭’ সংখ্যাটির কত মহিমা! কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য ৭ সংখ্যাটি বিরাট আনলাকি! কেন- সেটা দেখে নেওয়া যাক পরিসংখ্যানে:

** ২০১৪ বিশ্বকাপ থেকে ব্রাজিলের আনলাকি সেভেনের শুরু। ঘরের মাঠে বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল খেয়েছিল তারা।

** ২০১৮ বিশ্বকাপে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছিল ব্রাজিল। যা আপাতদৃষ্টিতে ‘লাকি’ মনে হলেও শেষ পর্যন্ত উল্টোটাই হয়েছে।

** কোয়ার্টার ফাইনালের আগেও ৭ কে লাকি সংখ্যা মনে হচ্ছিল ব্রাজিলিয়ানদের কাছে। কারণ মেক্সিকো ম্যাচ পর্যন্ত প্রতিপক্ষের জালে ৭ গোল করেছিল হলুদ জার্সিধারীরা।

** সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল বেলজিয়াম। কাকতালীয় ব্যাপার হলো, বেলজিয়ামের ইংরেজি বানান Belgium এ ৭টি বর্ণ! বুঝুন ‘আনলাকি সেভেন’ কী জিনিস!

** বছরের ৭ম মাস জুলাইয়ের ৭ তারিখে (৬ তারিখ দিবাগত রাত) বেলজিয়ামের বিপক্ষে রাশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) মাঠে নামে ব্রাজিল।

** ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলে শুরুতে পিছিয়ে পড়ে ব্রাজিল। বেলজিয়ামের হয়ে জয়সূচক গোলটি করেন কেভিন ডি’ব্রুইন। যার জার্সি নম্বর ৭!

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর