,

মালয়েশিয়ায় রাজাকের সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

news-image

অার্ন্তজাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। গত ৬ জুন নাজিব রাজাকের ছেলে মোহাম্মদ নিজার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিষয় নিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ায় বিভিন্ন জটিলতার মুখোমুখি হচ্ছে তার পরিবার। তিনি আরও বলেন, আমার ও আমার অসুস্থ ভাইবোনের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এমনকি আমরা বিল পর্যন্ত দিতে পারছি না।

গত ৪ জুলাই নাজিব রাজাককে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। পরের দিন ৫ জুলাই তিনি এই পোস্ট দিয়েছেন। একই দিনে নাজিব রাজাকের অন্য ছেলে মোহাম্মদ নুরাশ্বমানের অ্যাকাউন্ট জব্দ করা হয়। অন্যদিকে গত ৬ জুলাই নাজিবের মেয়ে পুতেরি নুরলিসার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নাজিবের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি) সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সন্তান নুরিয়ানা নাজওয়া নাজিব, মোহাম্মদ নোরাশ্বমান নাচিক, মোহাম্মদ নিজার নাজিব ও পুতেরি নূরলিসা নাজিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। আর্থিক দুর্নীতিতে নাজিব রাজাকের জড়িত থাকার তদন্ত চলছে।
নাজিব রাজাকের মেয়ে নুরিয়ানা নাজওয়া নাজিব একদিন আগে অভিযোগ করেন যে, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তবে তার একদিন পরেই নাজিব রাজাকের অন্য তিন সন্তানও একই অভিযোগ করেছেন। মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার এ খবর দিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস