,

২০১৮ সালে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে

news-image

২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪.৩৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৪২৪.৫৫ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। এর আগে ২০১৭ অর্থবছরের সমাপনিতে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০০.২১ বিলিয়ন ডলার ছিলো বলেই রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে। শনিবারে ভারতের কেন্দ্রীয় ব্যাংকটির প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়। চলতি বছরের ১লা এপ্রিল থেকে পরবর্তী বছরের ৩১শে মার্চ পর্যন্ত ধরে ভারতে একটি অর্থবছরের হিসেব করা হয়।

২০১৭ ডিসেম্বর মাসে আমদানি খরচ কমে যাওয়ায় নাগাদ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২২.৩৭ বিলিয়ন ডলারে এসে দাঁড়ায়। এর আগে নভেম্বর মাসে যা ছিলো ৪০৯.০৭ বিলিয়ন ডলার। তবে ২০১৮ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রিজার্ভ বেড়ে গিয়ে ৪২০.৯৬ বিলিয়ন ডলারে এসে দাঁড়ায়। যা মার্চের সমাপনিতে ৪২৪.৫৫ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে।

এছাড়াও, চলতি অর্থবছরের শুরুতে ভারতের কেন্দ্রীয় রিজার্ভের কাছে ৫৬০.৩২ টন স্বর্ণের মজুদ রয়েছে। এর মধ্যে ২৬৮ টন সোনা সুরক্ষিত রাখার জন্য ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব ইন্টারন্যাশন্যাল সেটেলমেন্টের ভল্টে জমা রেখেছে ভারত। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর