,

ভারতের মধ্য প্রদেশে ১৪ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণ

ভারতের মধ্য প্রদেশের বান্দেলখাদ অঞ্চলের ছাতারপুর জেলার খাজুরাহো গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরী, তিন আত্মীয়র দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে। মধ্য প্রদেশে গত ১৫ দিনেরও কম সময় এ নিয়ে পঞ্চম বারের মতো ধর্ষণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছেন।

ঘটনাটি শুক্রবার ঘটলেও শনিবার রাতে ভুক্তভোগীর পরিবার থেকে এফআইআর দায়ের করা হয়। পুলিশ জানায়, ঘুমন্ত অবস্থায় ভুক্তভোগীকে তার বাড়ি থেকে তুলে ছাদে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। কিশোরীকে নির্যাতনের সময় ভুক্তভোগীর পরিবারের কেউ কোনো রকমের টের পাননি বলেও জানান। পুলিশ আরও বলেন, এই তিন আসামি, কিশোরীর প্রতিবেশি ও ভুক্তভোগীর আত্মীয়। খাজুরাহো পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত মিশরা জানান, “শিশুদের যৌন হয়রানি সুরক্ষার ‘প্রটেকশন অব এগেইনস্ট সেক্সুয়াল অফেন্সেস’-এ (পিওসিএসও) আইপিএস ৩৭৬ ধারা মামলা দায়ের করা হয়েছে। তবে আসামিরা এখনো পলাতক।” ভুক্তভোগীর অবস্থা এখন স্থিতিশীল এবং তাকে মেডিকেল পরীক্ষার জন্য ছাতারপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি আরও জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার উত্তর প্রদেশের সাগর জেলার তেজপুর গ্রামে ১৪ বছর বয়সী আদিবাসী কিশোরীকে চারজন মিলে ধর্ষণ করে। এদিকে ২৬ জুন, মান্দসৌরে, আট বছর বয়সী এক শিশু, জাবালপুর জেলায় ২৮ জুন ১৫ বছর বয়সী এক কিশোরী ও সাতনায় এক জুলাই চার বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে। হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর