,

চট্টগ্রামে ম্যাক্সের পর সিএসসির হাসপাতালে র‌্যাবের অভিযান

news-image

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু কন্যা রাইফা হত্যার অভিযোগ উঠা আলোচিত বেসরকারি ম্যাক্স হাসপাতালে পর সিএসসিআরে র‌্যাবের অভিযান। অপরেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ইনস্ট্রুমেন্ট, লাইন্সেসবিহীন ফার্মেসি পরিচালনাসহ কয়েকটি অনিয়মের অভিযোগে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে ম্যাক্স হাসপাতালে অভিযান চালানোর পর র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, আমার কারো প্রতিপক্ষ নই। স্বাস্থ্য খাতকে উন্নত এবং সাধারণ মানুষ যাতে সুচিকিৎসা পায় আমরা তার জন্য চেস্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমাদের দেশে সুচিকিৎসা নিশ্চিত করতে পারলে আর কেউ চিকিৎসা করতে দেশের বাইরে যাবে না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম সাংবাদিকদের জানান, সিএসসিআর অাগের চেয়ে অনেক সতর্ক হয়েছে। এই হাসপাতালের আগেও অভিযান চালানো হয়েছিল। সেই সময় অনেক অনিয়ম পেয়েছিলাম। তবে অপারেশন থিয়েটারে কিছু সার্জিকাল ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে যেগুলো মেয়াদোত্তীর্ণ। কিছু কিছু ইনস্ট্রুমেন্টের মেয়াদ শেষ হয়েছে ২০১২ সালে।এছাড়া হাসপাতালের দুইটি ফার্মেসির মধ্যে একটির লাইসেন্স নেই। এই কারণে তাদের ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি শর্তকও করা হয়েছে। এর আগে আলোচিত ম্যাক্স হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানে হাসপাতালটির রোগ নিরুপণ কেন্দ্র (ল্যাব), ফার্মেসিসহ বিভিন্ন বিভাগে ব্যাপক অনিয়ম পাওয়ায় ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিলো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর