,

সর্বোচ্চ বকেয়া ঢাকা উত্তর ও চট্টগ্রাম সিটি সিটি, করপোরেশনগুলোতে ৭২৯ কোটি টাকার গৃহকর বকেয়া

news-image

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ১১ সিটি করপোরেশনের কাছে সরকারের বকেয়া গৃহকরের পরিমাণ ৭২৯ কোটি টাকার বেশি বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, বকেয়ার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আর দ্বিতীয় সর্বোচ্চ বকেয়া রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের।

রোববার ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় এমপি এ কে এম রহমতুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এ তথ্য জানান। বিকালে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। মন্ত্রী আরো বলেন, বর্তমানে এগারোটি সিটি করপোরেশন রয়েছে। এসব সিটির অধীন অসংখ্যা আবাসিক ভবন রয়েছে। সেগুলো থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করে থাকে সিটি করপোরেশন। কিন্তু হোল্ডিং ট্যাক্স আদায়ের খুব বেশি সাফল্য নেই নগর কর্তৃপক্ষের।

সংসদে দেয়া মন্ত্রীর তথ্যে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটির বকেয়া গৃহকরের পরিমাণ ৯৭ কোটি টাকা। সেখানে ঢাকা উত্তর সিটিতে বকেয়ার হার ২৪০ কোটি ৭২ লাখ ৪১ হাজার ৮৬১ টাকা। একই ভাবে, চট্টগ্রাম সিটিতে ২০৩ কোটি কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৪২৩ টাকা, রাজশাহীতে ৮ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৭৬ টাকা, খুলনায় ৬৬ কোটি ৮৫ লাখ ৯ হাজার ৪৫০ টাকা, সিলেটে ৩২ কোটি ৬১ লাখ ২১ হাজার ৮২৭ টাকা, বরিশালে ৯ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৭৬১ টাকা, নারায়নগঞ্জে ২০ কোটি ৭৯ লাখ ৩ হাজার ২৩০ টাকা, কুমিল্লায় ৯৭ লাখ ৯১ হাজার ৭১১ টাকা, রংপুরে ১০ কোটি ৫১ লাখ ৮২ হাজার ১৫০ টাকা এবং গাজীপুর সিটি করপোরেশনে ৩৭ কোটি ৬৮ লাখ ৬৫ হাজার ৯৫৭ টাকা ১১ সিটিতে মোট বকেয়া গৃহ করের পরিমাণ ৭২৯ কোটি টাকার বেশি।

মন্ত্রী বলেন, বকেয়া কর আদায়ের জন্য নগর কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অর্থবছরের শুরুতে প্রতিটি গৃহে বিলবহি প্রেরণ করা হয়েছে। অতঃপর নোর্টিশ, তাগিদ নোর্টিশ প্রেরণসহ মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের মাধ্যমে সংশ্লিষ্ট খেলাপী করদাতাগণের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ অব্যাহত রয়েছে। গৃহ মালিকদের সচেতন করার জন্য মাইকিং, লিফলেট বিতরণ ও পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া বড় ঋণখেলাপীদের বিরুদ্ধে বিশেষ মেট্টোপলিটৈন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হচ্ছে। তাছাড়া কেন্দ্রিয় ভাবে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে গৃহকর বাবদ বকেয়া আদায়ে কঠোর মনিটরিং করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস