,

নির্বাচিত হয়েই ৬৬১ কোটি টাকার প্রকল্প পাচ্ছেন গাজীপুর সিটি মেয়র

news-image

নির্বাচিত হয়েই গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম পাচ্ছেন ৬৬১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। নির্বাচনের আগে অনুন্নত এ সিটিকে আধুনিক সিটিতে রূপান্তরের প্রত্যাশার কথা জানিয়েছিলেন তিনি। তার কথা যেন বাস্তবে রূপ দিতেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভৌত অবকাঠামো উন্নয়ন (রাস্তা ও ড্রেন) প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে।

আগামী মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদনের পর জানুয়ারি ২০১৮ হতে জুন ২০২০ সালে এটি বাস্তবায়ন করবে গাজীপুর সিটি কর্পোরেশন। প্রকল্পটির মূল ব্যয় থেকে সরকারি তহবিল থেকে দেয়া হবে ৫২৯ কোটি টাকা এবং বাকি ১৩২ কোটি টাকা জিসিসির তহবিল থেকে খরচ করা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভা এবং ৬টি ইউনিয়ন নিয়ে নতুন এ সিটি কর্পোরেশনটি নির্মাণ করা হয়। এ সিটির ওয়ার্ড সংখ্যা ৫৭টি যা ৫টি জোনে বিভক্ত। বর্তমানে এ সিটির আয়তন ৩৩০ বর্গ কিলোমিটার। যার মধ্যে পূর্বের গাজীপুর ও টঙ্গী পৌরসভা এলাকা ২৪৫ বর্গ কিলোমিটার এবং বাকি নতুন ৬টি ইউনিয়নের আয়তন ৮৫ বর্গ কিলোমিটার। এ সিটিতে যুক্ত হওয়া নবযুক্ত এলাকাগুলো খুবই অনুন্নত। নতুনভাবে সংযুক্ত এলাকার বেশিরভাগ রাস্তা কাঁচা। বর্তমানে এ সিটির বেশিরভাগ সড়কগুলো প্রশস্ত কম হওয়ায় যানজট লেগেই থাকে। তাছাড়া বর্ষাকালে বিদ্যমান রাস্তাগুলো দিয়ে যানবাহন চলাচলে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। ঢাকার পার্শ্ববর্তী এ সিটির ড্রেনেজ ব্যবস্থাও অত্যান্ত খারাপ হওয়ায় প্রতিনিয়তই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এজন্য বিদ্যমান রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য বলেন, প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদিত হলে নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকার নতুন সড়ক নির্মাণ ও বিদ্যমান সড়ক প্রশস্তকরণ এবং ড্রেন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের পর বাণিজ্যিক এ এলাকার যানজট হ্রাসের মাধ্যমে জনসাধারণের চলাচল, পণ্য পরিবহন সহজতর হবে। মূলত দেশের অন্য সিটিগুলো থেকে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর সিটি অনেকটাই পিছিয়ে আছে। সেজন্যই এ প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর