,

শত্রুকে পুড়িয়ে দেবে চীনের এই ভয়ঙ্কর অস্ত্র

news-image

এবার এক বিস্ময়কর অস্ত্র তৈরি করছে চীন। রাইফেলের আদলে তৈরি অস্ত্রটি আদতে একটি লেজার গান। এ অস্ত্র থেকে নির্গত শক্তিশালী লেজার রশ্মি প্রায় এক কিলোমিটার দূরে আঘাত হেনে মারাত্মকভাবে পুড়িয়ে দিতে বা আগুন ধরিয়ে দিতে পারে।

অনেক বিশেষজ্ঞই বলছেন, অদূর ভবিষ্যতে এটাই হতে চলেছে বিশ্বের সবচেয়ে মারাত্মক হাতে বহনযোগ্য অস্ত্র, যার নাম দেওয়া হয়েছে জেডকেজেডএম-৫০০ (ZKZM-500)। পরপর ১০০০ বার ফায়ার করা যাবে এটি থেকে। এটা ফায়ারের সময় লাগবে ২ সেকেন্ড। গাড়ি কিংবা জাহাজেও লাগানো যাবে এই অস্ত্রের কিছুটা ভিন্ন সংস্করণ।

চীনের মারাত্মক এই সর্বাধুনিক অস্ত্র এক কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে মেরে ফেলতে পারে। আর এজন্য প্রয়োজন হবে মাত্র একটি আলোকরশ্মি, যা খালি চোখে দেখাও যাবে না। প্রয়োজন হবে না কোনো গুলির। শুধু ব্যাটারির চার্জেই চলবে এ অস্ত্র।
অস্ত্রটির ওজন হবে আনুমানিক তিন কেজি। আর আয়তনে হবে অনেকটা একে৪৭ রাইফেলের মতো।

অস্ত্রটি থেকে নিক্ষিপ্ত বিম ঢুকে যাবে শত্রুর শরীরে। তারপর কষ্টদায়ক মৃত্যু ডেকে আনবে। পুড়িয়ে দেবে যে কোনো দাহ্য বস্তু। এমনকি গাড়ির টায়ারেও আগুন ধরিয়ে দিতে সক্ষম এ অস্ত্র।

কবে নাগাদ সামরিক বাহিনীর হাতে অস্ত্রটি আসবে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে চীনে ইতোমধ্যেই তৈরি হয়েছে সেই অস্ত্র। তা ব্যবহার করে গুলি করার ভিডিও ফুটেজও দেখা গেছে অনলাইনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর