,

বান্ধবীকে ধর্ষণ, বাবার বিরুদ্ধে যা করলেন তরুণী!

news-image

ধর্ষক বাবার বিরুদ্ধে গিয়ে নির্যাতিতা বান্ধবীর পাশে দাঁড়িয়ে শাস্তি চাইলেন এক কিশোরী। নিজের বাবার যৌন নির্যাতনের শিকার সেই বান্ধবীর পাশে দাঁড়িয়েছেন ওই কিশোরীর মাও।

বর্তমানে নির্যাতিতা ওই কিশোরীর জবানবন্দির ভিত্তিতেই আপাতত শ্রীঘরে রয়েছে পেশায় ব্যবসায়ী গুরুগ্রামের ওই ব্যক্তি। শুক্রবার (৬ জুলাই) তাকে গ্রেফতার করেছে গুরুগ্রাম পুলিশ।

ভারতের গুরুগ্রামের বেলাইরে শুক্রবার ভোরে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই কিশোরী বেলাইরের একটি ফ্ল্যাটে বাবা-মার সঙ্গে থাকেন। ভুক্তভোগী নির্যাতিতা তার ছোটবেলার বন্ধু। তৃতীয় শ্রেণি থেকেই ওই কিশোরীর বাড়িতে যাতায়াত করত সে।

এমনকি, এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরীর বাবাকেও নির্যাতিতা কিশোরী আঙ্কেল সম্বোধন করতেন। বর্তমানে নির্যাতিতার বয়স ১৮ বছর। সে এখন আইনের ছাত্রী।

পুলিশের কাছে নির্যাতিতা বলেন, গত বৃহস্পতিবার তিনি বেলাইরে ছোটবেলার বন্ধুর বাড়িতে যান। তখন বন্ধুর মা বাড়িতে ছিলেন না। আঙ্কেলই তাদের সঙ্গে নিয়ে স্থানীয় একটি সাইবার হাবে নিয়ে যান। সেখানে জোর করে তাদের দু’জনকেই মদ্যপান করান তিনি। তারপর গভীর রাতে বাড়ি ফিরে বন্ধুর ঘরে ঘুমিয়ে পড়েন নির্যাতিতা। ভোর রাতে আঙ্কেল তাদের ঘরে ঢোকেন। তাকে হাত ধরে পাশের ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ নির্যাতিতার।

নির্যাতিতা জানান, মদ্যপানের ঘোর তখনো কাটেনি তার। তাই সে ভাবে প্রতিরোধও করতে পারেননি তিনি।

এরপর তার বন্ধুকে ঘুম থেকে তুলে পুরো ঘটনাটি জানায় নির্যাতিতা তরুণী। নিজের বাবার এ রকম ন্যাক্কারজনক কাণ্ড শুনে প্রথমে ভেঙে পড়েছিলেন ওই কিশোরী। কিছুক্ষণ পরে ওই কিশোরীর নির্যাতিতা বান্ধবীকে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। নির্যাতিতা কিশোরীর বাড়িতে যান এবং তার মাকে সব খুলে বলেন।

তারপর সেখান থেকে থানায় গিয়ে অভিযোগ করেন নির্যাতিতা তরুণী। এসময় বাবার বিরুদ্ধে পুলিশের কাছে বয়ান দেন ওই কিশোরীও। এ ঘটনার দিনই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী নির্যাতিতা তরুণীর বাবা পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসা সূত্রে তিনি রাজস্থানে রয়েছেন। মেয়ের সঙ্গে ঘটা এই খবর শোনার পর তিনিও বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে। এই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে উপযুক্ত শাস্তির জন্য তিনি বড় আইনজীবীকে নিযুক্ত করতে চান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর