,

ঐশ্বরিয়ার ঢঙে ছবি তুলে মন কাড়ল আরাধ্যা

news-image

বিনোদন ডেস্ক: ইনস্টাগ্রাম মাতাচ্ছেন একসময়ের বলিউড মাতানো মিস ওয়ার্ল্ডখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। ভক্তদের এখন আলোচনার বিষয় ঐশ্বরিয়া ইনস্টাগ্রামে কখন কি পোস্ট করেন।

নানা ছবিতে নজর কাড়ছেন এ সাবেক বিশ্বসুন্দরী। ছবিগুলো দেখে ভক্ত অনুরাগীরা তার সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাপারে জানতে পারেন।

তবে ভক্তদের এখন মূল আগ্রহ ঐশ্বরিয়া নয়, তার কন্যা আরাধ্যাতে। বচ্চন পরিবারের আদুরে দুলালীকে দেখতেই নাকি ঐশ্বরিয়ার ইনস্টাগ্রামে ভিড় জমায় নেট বিশ্ব।

সে আশাও পূরণ করেন আরাধ্যার মা। অনেক ছবিতেই মায়ের সঙ্গে দেখতে পাওয়া যায় ফুটফুটে আরাধ্যাকে। কানের লাল কার্পেট হোক বা ব্যস্ত মুম্বাইয়ের কোনো উৎসবে হোক। বারবার ইনস্টাগ্রামে মায়ের সঙ্গেই দেখা গেছে আরাধ্যাকে।

শনিবার এমন দুটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ঐশ্বরিয়া। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, মাকে অনুকরণ করেছে আরাধ্যা।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে কালো গাউন পরে শিশুদের একটি রাইডের ওপর দাঁড়িয়ে দূরে কোথাও মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ঐশ্বরিয়া। এর কয়েক ঘণ্টা পর একই জায়গায় একই কায়দায় আরাধ্যার ছবি পোস্ট করেন তিনি।

ইতিমধ্যে ছবি দুটি লাইক ও কমেন্টে ভেসে যাচ্ছে। হয়তো ধীরে ধীরে বেড়ে ওঠা আরাধ্যার দুই চোখে ভক্তরা নতুন ঐশ্বরিয়াকে খুঁজছেন তারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর