,

দুই পা ছাড়া পৃথিবীতে আসা সেই শিশুটি দিব্যি হেঁটে বেড়াচ্ছে

news-image

অনলাইন ডেস্ক: মায়া মেরহির। সিরিয়ার এই শিশুটি দুই পা ছাড়াই পৃথিবীতে জন্ম নিয়েছে। এরপর গত আট বছর কেটেছে অতি কষ্টে। তার পা-বিহীন ছবি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়।

বাবার সঙ্গে শরণার্থী শিবিরে বসবাস করছে মায়া। সম্প্রতি তুরস্কে নিয়ে গিয়ে তাকে কৃত্রিম পা লাগিয়ে দেওয়া হয়েছে। কৃত্রিম পা লাগানোর পর দিব্যি হেঁটে বেড়াতে পারছে মায়া।

জানা যায়, মায়ার বাবার পরিস্থিতিও তার মতো। জন্ম থেকেই তারও দুই পা নেই। কৃত্রিম পায়ের ওপর ভর করে চলতে হয় তাকেও। শরণার্থী জীবনে মেয়েকে নিয়ে ব্যাপক কষ্ট হচ্ছিল তার। সে কারণে নিজেই মেয়ের জন্য কৃত্রিম পায়ের ডিজাইন করেন। সেই কৃত্রিম পা থাকার ফলে উষ্ণ বালি, নোংরা জিনিসপত্র থেকে কিছুটা বাঁচতে পারে মায়া। তুরস্কের রেড ক্রিসেন্ট বাবা-মেয়ের সংগ্রাম দেখে তাদের পাশে দাঁড়িয়েছে।

তাদের চিকিৎসক ডা. মেহমেট জেকি চুলচু কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, বর্তমানে মায়া হাসছে, স্বাস্থ্যও ভালো আছে। এমনকি সে ভালোভাবে হাঁটতেও পারছে। বাবা-মেয়েকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। মাস তিনেকের মধ্যে মায়া স্বাভাবিকভাবে হাঁটতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, তার বাবাও মেয়েকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখে সন্তুষ্ট। তার ধারণা, মেয়ে শিগগিরই কষ্ট থেকে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর