,

স্বামী অপুকে চমকে দিলেন মাহিয়া মাহি

news-image

বিনোদন ডেস্ক।। আজ অপুর জন্মদিন। জন্মদিন উপলক্ষে ঘড়ির কাঁটা রাত ১২টায় ঘুরতে না ঘুরতেই অপুকে চমকে দিলেন অভিনেত্রী মাহি। স্বামীকে সারপ্রাইজ করতে সাজালেন নিজের ঘর, সাজলেন নিজেও। বর্তমানে বাংলাদেশের অন্যতম চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১৬ সালের ২৪ মে তিনি বিয়ে করেন ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। বিয়ের বয়স দুই বছর পার হলেও সংসার জীবনে তারা এখনো প্রেমিক-প্রেমিকাই।

ছবিতে দেখা যায়, স্বামী অপুর জন্মদিন উপলক্ষে ছোট্ট ঘরটিকে হালকা আলোতে সাজিয়েছেন মাহি। ছোট্ট টেবিলের কিনারা জুড়ে জ্বালিয়েছেন মোমবাতি। সেই সঙ্গে ছিল রং-বেরঙের বেলুন। মাথায় জন্মদিনের কাগজের মোড়ানো টুপি আর চোখে রঙিন মাস্ক—সব মিলিয়ে তাদের ফ্ল্যাটের পরিবেশটি হয়ে উঠেছিল খানিকটা স্নিগ্ধ আবার খানিকটা উৎসবমুখর। তারপর দুজন একসঙ্গে অপুর জন্মদিনের কেক কাটেন। এরপর ভালোবেসে বার্থডে বয় অপুকে কেকের খানিকটা অংশ মুখে তুলে দেন মাহি।

অপুর জন্মদিনের কিছু মিষ্টি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজেদের সুখী দাম্পত্য জীবনের কথা জানান দেন মাহি। সেই সব ছবিতেই প্রকাশ পেয়েছে মাহি-অপুর একে-অপরের প্রতি ভালোবাসা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর