,

এক সিনেমায় তিন তারকা

news-image

বিনোদন ডেস্ক:
এক ছবিতে তিন তারকা। বিষয়টি সিনেমাপ্রেমীদের জন্য দারুণ সুখবরই। প্রিয় তারকাদের একসঙ্গে অভিনয় করতে দেখা গেলে কে না ছবিটি দেখতে চাইবে। ভারতীয় বাংলা ছবির ভক্তদের জন্য তেমনই একটি খবর, একই ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ ও সোহমকে।

সিনেমাটির নাম ‘বাঘ বন্দি খেলা’। নায়ক যেমন তিনজন পরিচালনার দায়িত্বেও থাকছেন তিনজন। এরা হলেন, রাজা চন্দ, সুজিত মন্ডল ও হরনাথ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বাঘ’, ‘বন্দি’ ও ‘খেলা’ তিনটি আলাদা আলাদা গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘বাঘ বন্দি খেলা’ সিনেমাটি। এই তিনটি গল্প গাঁথা হয়েছে একটি সিনেমায়।

এ প্রসঙ্গে রাজা চন্দ বলেন, সিনেমাটির ‘বাঘ’ শিরোনামের অংশটুকু আমি পরিচালনা করব। এতে জিৎ অভিনয় করবেন। তার সঙ্গে কথাও হয়েছে। কিন্তু এখনো চিত্রনাট্য বা অন্যান্য কলাকুশলীদের চূড়ান্ত করা হয়নি।

‘বাঘ’-এর গল্প শেষে শুরু হবে দ্বিতীয় গল্প ‘বন্দি’। সোহম ও শ্রাবন্তী বিয়ে বাড়িতে ছবি তুলতে গিয়ে তুলে ফেলে এমন কিছু ছবি যা তাদের বিপদে ফেলে। ‘বন্দি’ গল্পটি শেষ হবে আদালতে। ‘খেলা’-এর প্রথম দৃশ্য শুরু হবে সেই আদালত থেকে। এটি পরিচালনা করবেন হরনাথ চক্রবর্তী। এতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে।

জানা গেছে, ভারতের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল ভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে এই সিনেমাটি নির্মাণ করছে। এটি ওই চ্যানেলে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর