,

৯ নম্বর স্বামীকে ফেলে ৪ নম্বর স্বামীর ঘরে মেরিনা

news-image

জয়পুরহাটে স্ত্রী মেরিনার বিরুদ্ধে মামলা করেছেন তার ৯ নম্বর স্বামী শিহাব উদ্দীন। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের ‘গ’ অঞ্চল আমলী আদালতে মেরিনাসহ মোট ছয়জনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আন্ডাচর গ্রামের আমিনুল ইসলাম চৌধুরীর ছেলে শিহাব উদ্দীনের সঙ্গে ইসাহাক নামে এক ব্যক্তির মাধ্যমে মেরিনার পরিচয় হয়।

পরে তাদের মধ্যে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে প্রেমিক শিহাবের কাছ থেকে পর্যায়ক্রমে ৫ লাখ টাকা নেন মেরিনা। কিছুদিন পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বিয়ের পর শিহাব উদ্দীন জানতে পারেন, মেরিনা ইতিপূর্বে আরও আটজনকে বিয়ে করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাদের তালাক দিয়েছেন।

গত ৭ মে মেরিনা ঢাকাতে স্বামীর বাড়িতে থাকা অবস্থায় তার বোন বেলী সেখানে যান এবং তার মেয়ের চাকরির কথা বলে ধার হিসেবে আরও ২ লাখ টাকা নেন।

ওই দিনই মেরিনা ও বেলী জয়পুরহাটের আক্কেলপুরে বাবার বাড়িতে চলে আসেন। তারা যাওয়ার সময় শিহাবের ঘর থেকে মূল্যবান স্বর্ণালঙ্কারসহ নগদ ১ লাখ টাকা নিয়ে যান। মেরিনা তার বাবার বাড়িতে এসে স্বামী শিহাব উদ্দীনের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন।

এ অবস্থায় কোনো উপায় না দেখে গত ৩ জুলাই শিহাব উদ্দীন তার শ্বশুরবাড়ি গিয়ে জানতে পারেন, তার স্ত্রী মেরিনা চতুর্থ স্বামী নওগাঁ জেলার নিয়ামতপুরের রুহুল আমীনের সঙ্গে সংসার শুরু করেছেন।

শিহাব উদ্দীন তাদের প্রতারণা বুঝতে পেরে ধার দেয়া দুই লাখ টাকা ফেরত চান। এতে ক্ষুব্ধ হয়ে মেরিনাসহ তার পরিবারের লোকজন তাকে বেঁধে রেখে মারধর এবং আরও ৫ লাখ টাকা দাবি করেন।

এরপর শিহাব উদ্দীন কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে এসে জয়পুরহাট ‘গ’ অঞ্চল আমলী আদালতে প্রতারক স্ত্রী মেরিনা, তার বড় ভাই মোফা, ভাবি আয়শা, বড় বোন বেলী, ভাগনি জুলেখা ও ভাতিজা বউ পরীসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মেরিনার একাধিক মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর