,

ব্রাজিলের বিদায়ে বাগাতিপাড়ায় অর্ধেক টাকায় চা বিক্রি!

news-image

নাটোর প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে হেরে ব্রাজিল বিদায় নেওয়ায় নাটোরের বাগাতিপাড়ায় অর্ধেক টাকায় দুধ চা বিক্রি করেছেন বাবর আলী নামে আর্জেন্টিনা দলের এক সমর্থক। শনিবার স্থানীয় সাংবাদিক ফজলে রাব্বির ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে ব্রাজিল হেরে যাওয়ায় ব্যাপক আনন্দিত হন চা বিক্রেতা বাবর আলী। এর প্রেক্ষিতে তিনি ৬ টাকা কাপ মূল্যের দুধ-চা ৩ টাকায় বিক্রির ঘোষণা দেন।

শনিবার স্থানীয় সাংবাদিক ফজলে রাব্বি ফেসবুকে পোস্ট দিয়ে জানান, বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারে ‘বাবর’ আলীর চায়ের দোকানে ৬ টাকার দুধ চা মাত্র ৩ টাকা করে বিক্রয় করছেন। শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তিনি এ দামে চা বিক্রি করেন।

বিষয়টি জানার পর বহু লোক হাফ দামে চা পান করতে আসেন তার দোকানে। তবে দুপুর ১টার পর তিনি আর ৩ টাকায় চা বিক্রি করেননি।এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষণিকের জন্য বিস্তার আলোচনা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর