,

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৬

news-image

মৌলভীবাজারে অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, সদর উপজেলার গাঁও শেরপুর গ্রামের জাহাঙ্গীর তালুকদার (৩৮), আবদুল গণির মেয়ে শাজনা বেগম (২৮), আবদুল গণির ছেলে নাহিদ (২৬), খালিশপুর গ্রামের মোশায়েদ মিয়ার ছেলে সাইফ আহমদ (১২), লায়েছ মিয়া (৩০) গ্রাম, তাজপুর ও করিমপুর গ্রামের প্রাইভেটকারচালক শাহাদাৎ তালুকদার (২৪)।আহতরা হলেন, আহতরা হলেন ইয়াছমিন বেগম, নুরুন নাহার, নুরজাহান ও মোস্তাক আহমদ।

শনিবার সন্ধ্যা ৭টায় জেলার মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে নাদামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে জেলাজুড়ে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি মৌলভীবাজার থেকে শেরপুর যাওয়ার পথে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের নাদামপুর এলাকার উদয়ন কেজি অ্যান্ড হাইস্কুলের পাশে পৌঁছামাত্র মৌলভীবাজারগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন মারা যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে আসার পথে আরও চারজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর