,

মৃত সঙ্গীকে জড়িয়ে ধরে সাপের ‘বিলাপ’

news-image

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের দেবীপুরের নিশিড়াগড়ে ২ জুন, সোমবার বড় আকৃতির একটি গোখরা সাপ রাস্তার একপাশ থেকে আরেকপাশে যাচ্ছিল। এ সময় একটি বাস ওই রাস্তা দিয়ে গেলে বাসের চাপায় গোখরাটি মারা যায়। এলাকার মানুষ সাপটিকে রাস্তার পাশে ঝোপে ফেলে দেয়। এরপর যা ঘটলো তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ৩ জুন, মঙ্গলবার সকাল থেকে বিকট ফোঁস ফোঁস আওয়াজে কয়েকজন চমকে যায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পায় ওই গোখরা সাপটিকে জড়িয়ে ধরে রেখেছে বিশাল এক কেউটে সাপ। এমন বিরল দৃশ্য দেখার জন্য এলাকার আশপাশের মানুষ ভিড় জমায়।

সিনেমাতে এ ধরনের দৃশ্য দেখা যায়। তবে এবার বাস্তবেই এমন ঘটনা দেখতে পেল দেবীপুরের নিশিড়াগড়ের মানুষ।

এলাকাবাসীরা জানান, এ যেন নাগ নাগিনীর প্রেম। সঙ্গী সঙ্গীনিকে ছাড়তে চাইছে না। আবার অনেকে মনে করছেন, পাশের গ্রামেই হচ্ছে মনসা পূজা। এটি দেবীর লীলা।

সকাল থেকে দুপুর হয়ে গেলেও কেউটে সাপটি একইভাবে মৃত গোখরাটিকে জড়িয়ে ধরে রেখেছে বলে গ্রামের মানুষ জানায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর