,

সাগরে নিখোঁজ ৩ পর্যটকের লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : জেলার সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া সী-বিচে সাগরে নেমে নিখোঁজ ৩ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টায় মধ্যে লাশ ৩টি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস নৌ বাহিনী ও কোস্টগার্ডের যৌথভাবে পরিচালিত উদ্ধার টিম। যে তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, সাইফুল (২৭), আলাউদ্দিন (২৫) ও ইয়াছিন (১৯)।

ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা ওয়াসির আজাদ জানান, সকাল থেকে উদ্ধারকারী ডুবরি দল তল্লাশি শুরু করে দ্বিতীয় দিনের মত। অনুসন্ধানের এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাইফুল, একটার দিকে আলাউদ্দিন এবং দেড়টার দিকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার করা লাশ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বজনদের বুঝে দেয়া হয়েছে।

এরআগে গতকাল শুক্রবার ছুটির দিন মহানগরীর কোতোয়ালী থানার ঝাউতলা এলাকা থেকে ২০/২৫ জন একটি টিম বাঁশবাড়িয়া বীচে বেড়াতে যায়। তাদের মধ্যে ৩ জন সাগরে নেমে ডুবে যায় বলে স্থানীয়রা জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর