,

‘এই জয় অবিশ্বাস্য, হৃদয়ে তোলপাড় চলছে’

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে অঘটনের শেষ নেই। গ্রুপ পর্বেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের পর আসর ছেড়েছে আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেনের মতো টিম। আর তারই জের ধরে গতকাল রাতে কোটি ভক্তকে কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে যায় নেইমাররা।

তবে শুক্রবার রাতে কাজান এরেনায় শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠে যাওয়াটা বিশ্বাসই হচ্ছে না বেলজিয়ামের গুরু রবার্তো মার্তিনেজের। তার কাছে এ জয় অবিশ্বাস্যই মনে হচ্ছে।

জয়ের ম্যাচের পর মার্তিনেজ সংবাদমাধ্যমকে বলেন, ‘এই জয় অবিশ্বাস্য, হৃদয়ে তোলপাড় চলছে।’ পাশাপাশি শিষ্যদের পুরো কৃতিত্ব দিয়ে বেলজিয়ান কোচ বলেন, ‘এই ছেলেরা বিশেষ সম্মান নিয়ে বেলজিয়ামে ফিরে যাওয়ার দাবিদার। আমি আশা করি সবাই এদের নিয়ে গর্বিত।’

মার্তিনেজ আরও বলেন, ‘ম্যাচে কৌশলগত কারণে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে গেলে খেলোয়াড় হিসেবে তা গ্রহণ করা আপনার জন্য দুঃসাধ্য হবে, কিন্তু ছেলেরা তা-ই করেছে, তারা পুরো কৃতিত্বের দাবিদার।’

এবার সেমিতে বেলজিয়ামের তাদের প্রতিপক্ষ ফ্রান্স। ১০ জুলাই রাতে কিলিয়ান এমবাপ্পে-আঁতোয়া গ্রিজমানদের বিপক্ষে নামবেন এডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকুরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর