,

‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মজীবনী ও কারাগারের রোজনামচা আমরা প্রকাশ করেছি। এখন বঙ্গবন্ধুকে নিয়ে ১৯৪৭ সাল থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট রয়েছে তার ৪৭টি ফাইল আমাদের কাছে আছে। এটা আমরা প্রকাশ করবো। হাজার হাজার পাতার সেই ফাইল একটা ইতিহাস।’

শুক্রবার (৬ জুলাই) আওয়ামী লীগের যৌথসভায় তিনি একথা জানান।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নবনিনির্মত কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ফাইলগুলোর ৩০ থেকে ৪০ হাজার পাতা হবে। সেখান থেকে বেছে ৯ হাজার পাতায় আনা হয়েছে। ১৪টি ভলিউমে এগুলো প্রকাশ করা হবে। প্রথম ভলিউমের কাজ এখন শেষ পর্যায়ে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তান গোয়েন্দা সংস্থার রিপোর্ট পড়লেই বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের কথা জানা যাবে, বঙ্গবন্ধুর অবদানের কথাও জানা যাবে। এতো বড় গোয়েন্দা রিপোর্ট পৃথিবীর অন্য কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই।’

‘এছাড়া আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে কাজ শুরু করেছি। আগরতলা মামলার নথিও আমাদের কাছে আছে। আরেকটি লেখা আছে বঙ্গবন্ধুর স্মৃতিকথা। এই লেখাটিও আমরা প্রস্তুত করছি, এটাও প্রকাশ করতে পারবো।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর