,

‘ভারত’র জন্য মাত্র সাড়ে ছয় কোটি রুপি নিচ্ছেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক: একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পাঁচ মিনিট পারফরমেন্স করার জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রিয়াঙ্কাই নাকি পুরো একটি ছবিতে অভিনয়ের জন্য মাত্র সাড়ে ছয় কোটি রুপি নিচ্ছেন। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

গত দুই বছর আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’ ও হলিউড ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই বলিউড ছবির জন্য খুব একটা সময় বের করতে পারেননি ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। সবশেষ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘জয় গঙ্গাজল’ ছবিতে দেখা গেছে তাকে।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ অভিনয়ের মধ্য দিয়ে দুই বছর পর বলিউডে কামব্যাক করছেন পিসি। আগামী সপ্তাহে শুরু হবে ছবিটির শুটিং। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সুপারস্টার সালমান খান।

জানা গেছে, ‘ভারত’-এ অভিনয়ের জন্য মাত্র সাড়ে ছয় কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর