,

‘পরিবারের সবাই মারা যাবেন, যা আছে দিয়ে দেন’

news-image

ঘটনাটি পাঁচলাইশ থানার ডেকোরেশন গলি এলাকার। চট্টগ্রাম নগরী এলাকায় প্রতারক এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্ত বখতিয়ারকে এলাকাবাসী পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছে।

‘আপনাদের পরিবারের সবার মহাবিপদ অত্যাসন্ন। ৪১ দিনের মধ্যেই পরিবারের সবাই মারা যাবেন। আপনাদের সবার পেটে পাথর হয়েছে। যদি বাঁচতে চান, ঘরে টাকা-পয়সা যা আছে দিয়ে দেন।’ কথাগুলো বলে সামনে থাকা একটি ‘ইটকে শসা বানিয়ে খাওয়ানোর’ ধোঁকা দেয় পরিবারের সদস্যদের। এরপর সাড়ে ১৩ ভরি সোনা-গয়না ও নগদ ২ লাখ টাকা নিয়ে সটকে পড়ে প্রতারক জুটি।

এ বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালি আকবর জানান, রানী ও বখতিয়ার দুজনই প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সাধারণ মানুষকে বোকা বানিয়ে তারা সোনা-গয়না ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করেছে। লুট হওয়া সোনা-গয়না ও টাকা উদ্ধারে অভিযান চলছে। রানী বেগম থানা হেফাজতে রয়েছে। মারধরে আহত বখতিয়ার চট্টগ্রাম মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জাহেদুল জানান, এরপর তাদের স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা যা আছে দিয়ে দিতে বলে। আতঙ্কিত পরিবারের সদস্যরা বাসায় থাকা সাড়ে ১৩ ভরি স্বর্ণালঙ্কার তাদের হাতে তুলে দেয়। এগুলো নিয়ে চম্পট দেয় বখতিয়ার ও রানী বেগম।

স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার পর থেকে পুরো নগরীতে ভিক্ষুক বেশী বখতিয়ার ও নারীকে খুঁজতে থাকেন গফুরের পরিবারের সদস্যরা। বুধবার নগরীর আন্দরকিল্লা এলাকায় বখতিয়ারকে খুঁজে পান ভুক্তভোগী পরিরবারের সদস্যরা। তাকে সেখান থেকে ধরে এনে ডেকোরেশন গলি এলাকায় এনে মারধর করা হয়। পরে বৃহস্পতিবার (৫ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর