,

মেক্সিকোতে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ২৪

news-image

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি আতশবাজির গুদামে পরপর কয়েকটি বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানী মেক্সিকো সিটির মধ্যাঞ্চলে তুলতেপেক শহরে ওই আতশবাজির গুদামে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে ১৯ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে উদ্ধারকারী দলের অন্তত ৯ জন সদস্যও রয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, তুলতেপেকের উপকণ্ঠে অবস্থিত আতশবাজির গুদামটিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রথম দফায় বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে আরো তিন দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব বিস্ফোরণের ঘটনায় ২৪ নিহত ছাড়াও অন্তত ৪০ জন আহত হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

প্রাদেশিক জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মারিবেল সার্ভেন্তেস জানান, নিহতদের মধ্যে চার দমকলকর্মী, চার পৌর পুলিশ কর্মকর্তা এবং প্রাদেশিক পুলিশের এক সদস্য রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস