,

বিষ হাতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন!

news-image

প্রেমের টানে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের ঘটনা অহরহ ঘটলেও এবার ঘটেছে তার উল্টোটা। নীলফামারীতে প্রেমের টানে এক প্রেমিকার বাড়িতে অবস্থান নিয়েছে এক প্রেম পাগল প্রেমিক। অবশেষে থানায় নিয়ে দফারফা।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৫ জুলাই) রাতে জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম ছাতনাই গ্রামে। ওই গ্রামের আব্দুস সোবাহানের মেয়ে পশ্চিম ছাতনাই মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাইমুন নাহার ইতি(১৮) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে নীলফামারী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রেজাউল ইসলামের।

সম্প্রতি সাইমুন নাহার ইতির বাবা অন্য জায়গায় ইতির বিয়ে ঠিক করে। এ খবর জানতে পেরে প্রেম পাগল রেজাউল ইসলাম বিষের বোতল হাতে নিয়ে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে প্রেমিকা সাইমুন নাহার ইতির বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেয়। ইতির পরিবার বিষয়টি ডিমলা থানায় অবগত করলে রাত ২ টার দিকে পুলিশ রেজাউলকে ডিমলা থানায় নিয়ে আসে। এরপর এক প্রভাবশালী নেতার নেতৃত্বে রেজাউলের পরিবারের লোকজনদের সাথে আলোচনা করে শুক্রবার রেজাউলকে ছেড়ে দেয়া হয়।

এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, আমি বর্তমানে ঢাকায় রয়েছি। বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মফিজউদ্দিন শেখ জানান, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় রেজাউলকে ছেড়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর