,

ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি নারী উদ্ধার

news-image

অবৈধ পথে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছেন ভারতীয় পুলিশ। বুধবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

উদ্ধার ৪ নারী হলেন, টাঙ্গাইলের জোঁছনা (২৫), যশোরের শরিফা (২৬), রংপুরের সুমি আক্তার দিপা (২৩) ও ঢাকার রিনা (২১)।

জানা যায়, ভালো কাজের প্রলোভনে ৫ বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে এরা সীমান্ত পথে ভারতে যায়। পরে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এই দীর্ঘ সময় লেগে যায়।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম জানান, ফেরত আসা নারীদের আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদের বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর