,

ছাত্রীকে টয়লেটে নিয়ে গেল শিক্ষক, এরপর…

news-image

দিন দিন যেন অধঃপতনের দিকে যাচ্ছে সমাজ! সমাজের এই নিষ্ঠুর থাবা থেকে যেন রক্ষা নেই শিশুদেরও! যেখানে শিক্ষক তাদের আদর্শ চরিত্রের কারণে সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি সেখানে কিছু কিছু শিক্ষক এতো জঘন্য কাজ করে যা মুখে আনতেও লজ্জাবোধ হয়। এমনই এক ঘটনা ঘটেছে ফুলপুর।

ময়মনসিংহের ফুলপুরে এক শিক্ষকের বিরুদ্ধে স্কুলে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ছাত্রী (৮) প্রাইভেট পড়াতে আসলে শিক্ষক সুমন (২৬) তাকে টয়লেট নিয়ে যায় এবং ধর্ষণ চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে সহপাঠীরা এগিয়ে আসলে সুমন মিয়া পালিয়ে যায়।

অভিযুক্ত শিক্ষক সুমন মিয়া উপজেলার ছনধরা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুবুল হক বিডি২৪লাইভকে জানান, থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। আইন অনুযায়ী অতি দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) সন্ধ্যায় এ ঘটনায় শিশুর মা বাদী ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে মঙ্গলবার (৩ জুলাই) সকালে উপজেলার উপজেলার লাউয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর