,

রাহুলের বিয়ে ভেঙে দিয়েছিলেন সোনিয়া!

news-image

কবে হবে রাহুল গান্ধীর বিয়ে? ভারতীয় কংগ্রেসের সভাপতির বিয়ে নিয়ে দেশটির রাজনীতির ভেতরে-বাইরে মাঝে মধ্যেই জোর চর্চা হয়৷ ‘ভালো মেয়ের’ সঙ্গে রাহুলের বিয়ে দেয়ার জন্য অনেকে সোনিয়ার কাছে তদ্বিরও করেছেন৷ কিন্তু মা সোনিয়া গান্ধীই একবার রাহুলের বিয়ের প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন৷ খবর কলকাতা টোয়েন্টি ফোরের।

তেলেগু দেশম পার্টির সাংসদ জে সি দিবাকর রেড্ডি জানিয়েছেন, একবার তিনি সোনিয়ার কাছে ব্রাহ্মণ পরিবারের একটি মেয়ের সঙ্গে রাহুলের বিয়ে দেয়ার পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু সোনিয়া শোনা মাত্র সেই প্রস্তাব ফিরিয়ে দেন৷ কী ছিল সেই প্রস্তাবে? সেই সময় উত্তরপ্রদেশে খুব একটা সন্তোষজনক অবস্থায় ছিল না কংগ্রেস৷ জাত-পাতের রাজনীতিতে পিছিয়ে পড়েছিল শতাব্দী প্রাচীন এই দলটি৷

তাই উত্তরপ্রদেশের ব্রাহ্মণ সম্প্রদায়কে তুষ্ট করতে ওই সম্প্রদায়ের কোনো ভালো মেয়ের সঙ্গে রাহুলের বিয়ে দেওয়ার প্রস্তাব দেন জে সি দিবাকর৷ তিনি বলেন, ‘সেই সময় আমি কংগ্রেসে ছিলাম৷ তখন সোনিয়া গান্ধীকে আমি বলেছিলাম উত্তরপ্রদেশে ভালো ফলের জন্য ব্রাহ্মণ সম্প্রদায়ের সমর্থন দরকার৷ ব্রাহ্মণরাই উত্তরপ্রদেশ শাসন করে৷ সেই কারণে রাহুলের বিয়ে কোনো ভালো ব্রাহ্মণ পরিবারে দেয়ার পরামর্শ সোনিয়া গান্ধীকে দিই৷ কিন্তু সোনিয়া গান্ধী শোনা মাত্র সেই প্রস্তাব নাকচ করে দেন৷’

রাহুলের বিয়ে নিয়ে গুঞ্জন কম হয় নি৷ চলতি বছর কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে রায়বেরলির এক বিধায়ক অদিতি সিং রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দেন বলে খবর ছড়ায়৷ পরে অবশ্য জানা যায় সেটি গুজব৷ অদিতি জানান, রাহুল গান্ধী তাঁর কাছে ভাইয়ের মতো৷ কর্ণাটক নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে এই সব গুজব ছড়ানো হচ্ছে৷

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর