,

গানে গানে আসিফ-মৌসুমীর সিনেমার অ্যাকশন

news-image

বিনোদন ডেস্ক:
প্রকাশিত হল বাংলা গানে যুবরাজ আসিফ আকবরের নতুন গানের ভিডিও ‘আগুন পানি’। ‘ধ্রব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে গানটি। গানের ভিডিওতে কণ্ঠশিল্পী আসিফ হাজির হয়েছেন নায়ক হয়ে আর খল নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে মৌসুমী হামিদ। অ্যাকশনধর্মী সিনেমার আদলে তৈরি হয়েছে ভিডিওটি। রিতিমতো ফাইট করেছেন আসিফ আকবর।

মাত্র ৫ মিনিটি ৪৫ সেকেণ্ডের গানে উঠে এসেছে একটি সিনেমার গল্প। এখানে দেখা যাচ্ছে একটা গ্রামকে জ্বালিয়ে দিয়ে, হাজার কোটি টাকার প্রজেক্ট রান করাতে চায় একটি বহুজাতিক বিদেশী কোম্পানী। প্রস্তাবটি আসে স্থানীয় এক ডনের কাছে। এদিকে তার প্রেমিকা তাকে না জানিয়েই এ্যাডভান্স নিয়ে নেয়। কাজটি করার জন্য। কিন্তু ডন সাফ জানিয়ে দেন, ‘মানুষ পোড়ানো তার কাজ নয়’। প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে প্রেমিকা।

‘আগুন পানি’ গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুন মুন্সী। ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির।

গান ও ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘গান এবং ভিডিও দুটোরই প্রশংসা পাচ্ছি। মৌসুমী হামিদ এবং আমি এই প্রথম একসঙ্গে কাজ করলাম। ভিডিওতে আমি ডন আর মৌসুমী হামিদ ভিলেন। ’

মৌসুমী হামিদ বলেন, ‘আমার প্রিয় শিল্পীদের মধ্যে আসিফ ভাই অন্যতম। ভালো লেগেছে প্রিয় শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে। গানটিতে একেবারে ভিন্ন এক লুকে দেখা যাচ্ছে আমাকে এবং আসিফ ভাইকে। গানটির অডিওটা সুন্দর, ভিডিওতে সিনেমাটিক ফিল পাচ্ছে দর্শক।’

‘ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর