,

‘রাশিয়ার প্রেমে পড়ে গেছে ফুটবল বিশ্ব’

news-image

‘আমরা সবাই রাশিয়ার প্রেমে পড়ে গেছি। যারাই এখানে একবারের জন্য এসেছে তাদের সবাই এখন দেশটিকে নতুন করে আবিস্কার করেছে। অনেকেই এ দেশটি সম্পর্কে কিছুই জানত না।’ বিশ্বকাপের আয়োজক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এভাবেই রাশিয়ার গুণগান করেছেন।

পুতিনের এবং ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড, ডেনমার্কের সাবেক গোলকিপার পিটার শেমিচেলসহ উপস্থিত সাবেক ফুটবল তারকাদের সঙ্গে এক বৈঠকে ইনফান্তিনো এই মন্তব্য করেছেন। টেলিভিশনে সম্প্রচারিত ক্রেমলিনের ওই বৈঠকে ইনফান্তিনো বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে রাশিয়ার প্রতি বিশ্ববাসীর নেতিবাচক মনোভাবেরও অবসান হয়েছে।

পশ্চিমাদের সঙ্গে তীব্র রাজনৈতিক বিরোধ সত্ত্বেও সুসংগঠিতভাবে টুর্নামেন্টটির আয়োজন করছে রাশিয়া। এর আগে মানবাধিকার সংস্থাগুলো সবাইকে সতর্ক করে দিয়ে বলেছিল, বিশ্বের সর্ববৃহৎ এই টুর্নামেন্টটি স্বৈরাচারী কায়দায় পরিচালনা করবেন পুতিন। হিউম্যান রাইট ওয়াচ বলেছিল, ‘সোভিয়েত পরবর্তী আমলে রাশিয়ায় চরম মানবাধিকার সংকট চলছে।’

কিন্তু বিশ্বকাপের এই আয়োজন সেখানে উৎসব মুখর এক পরিবেশ বিরাজ করছে। অথচ ঐতিহ্যগতভাবে রাশিয়া রক্ষণশীল একটি দেশ। স্বাগতিক দলও অপ্রত্যাশিত সফলতার মাধ্যমে ওই পরিবেশকে আরো তাতিয়ে দিয়েছে। হাজার হাজার রাশিয়া ভ্রমণকারী বিদেশি বলছে, তারা রাশিয়াকে সহনশীল দেশ হিসেবে ভিন্নভাবে আবিস্কার করেছে।

ইনফান্তিনো বলেন, ‘রাশিয়া সত্যিকারের একটি ফুটবল জাতিতে পরিণত হয়েছে। প্রতিটি মানুষের ও প্রত্যেক নাগরিকের দেহে ঢুকে গেছে ফুটবল নামক ভাইরাস।’

আগত অতিথিদের উদ্দেশ্য করে পুতিন বলেন, ‘রাশিয়ার অনেক বাঁধা ধরা নিয়ম ভেঙ্গে পড়েছে। ভ্রমণকারীরা বুঝতে পেরেছে রাশিয়া হচ্ছে অতিথিপরায়ণ এবং বন্ধুভাবাপন্ন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর