,

নওয়াজ শরিফের ১০, মেয়ের ৭ বছর কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছর কারাদণ্ড দিয়েছে দেশটির দুর্নীতি-বিরোধী আদালত।

লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগে শুক্রবার নওয়াজকে এ সাজা দেন আদালত।

পাকিস্তানের জিও টিভিসহ আরও কয়েকটি টিভি চ্যানেল জানিয়েছে, কারাদণ্ডর পাশাপাশি নওয়াজকে আট মিলিয়ন পাউন্ড (প্রায় ৯০ কোটি টাকা) ও মেয়ে মরিয়মকে দুই মিলিয়ন পাউন্ড (প্রায় ২৩ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। নওয়াজের মেয়ের সঙ্গে জামাতাকেও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার তিনবার সময় পাল্টানোর পর স্থানীয় সময় সাড়ে ৩টায় রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় বিচারক দুই পক্ষের আইনজীবীকে চেম্বারে ডাকেন। সেখানে কোনো সংবাদমাধ্যমের প্রতিনিধিকে প্রবেশ করতে দেয়া হয়নি।

আদালত এমন এক সময় এ রায় ঘোষণা করলেন যখন দেশটিতে চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি।

এদিকে, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন নওয়াজ। আদালতের এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে মনে করা হচ্ছে। তবে নওয়াজ তার বিরুদ্ধে আনা সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত বছর সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেন নওয়াজ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর