,

শাহীন বলছে বেলজিয়াম!

news-image

এবারের বিশ্বকাপের আরেক উদ্ভট ব্যাপার এটি। সংযুক্ত আরব আমিরাতের এক উট বলে দিচ্ছে ম্যাচের ভবিষ্যৎ! ‘উদ্ভট’ না বলে এটিকে ‘উটভট’ই বলা যেতে পারে। ‘শাহীন’ নামের সেই উট আজ ব্রাজিল-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছে!

কথাটা শুনে ব্রাজিল-সমর্থকেরা শঙ্কিত হতে পারেন। আবার পাত্তা না–ও দিতে পারেন। শাহীনের সব ভবিষ্যদ্বাণী কিন্তু অক্টোপাস পলের মতো মিলে যায়নি। কখনো হয়েছে উল্টোটাও। শুরুর দিকে তার ফর্ম তো ছিল একেবারেই বাজে। শাহীন যা বলছিল, ঘটছিল তার ঠিক উল্টোটা! সমর্থকেরা চাইতেন, উটটি যেন প্রতিপক্ষের পতাকাই বেছে নেয়।

তবে নকআউট পর্ব থেকে শাহীন বেশ কারিশমা দেখাচ্ছে। দিন যতই এগোচ্ছে, সে যেন হয়ে উঠছে ‘অক্টোপাস পল’। আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচেও ফ্রান্সকে বেছে নিয়েছিল শাহীন। এমনকি স্পেনকে যে রাশিয়া বিদায় করে দেবে, এই আলোচিত ভবিষ্যদ্বাণীও করেছে এই উট!

শেষ আট পর্যন্ত ঠিক পথেই এগিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন, দ্বিতীয় পর্বেও মেক্সিকোকে হারাতে কোনো কষ্টই হয়নি নেইমারদের। তবে কোয়ার্টার ফাইনাল নিয়ে উট শাহীন বলছে, সেমিফাইনালে ব্রাজিলকে হোঁচট খেতে হবে।

রাশিয়া বিশ্বকাপে এবার অন্যতম ফেবারিটের নাম ব্রাজিল। তবে শুধু ফেবারিট হলেই চলবে না, এবারের বিশ্বকাপটাও চাই নেইমারের। ব্রাজিলিয়ান সমর্থকদেরও প্রত্যাশাটা তাই। ষোলো বছর বিশ্বকাপ না পাওয়ার হতাশাটা পুতিনের দেশেই মেটাতে চান তারা। কিন্তু তা কি আদৌ সম্ভব হবে? নাকি কোয়ার্টার ফাইনালেই ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরতে হবে তিতের শিষ্যদের?

কীভাবে ভবিষ্যদ্বাণী করে এই উট? সেটির সামনে দুটি দেশের পতাকা রাখা হয়, তখন একটি পতাকার দিকে তাকিয়ে তা বেছে নেয় শাহীন। আর এতেই ঠিক হয় ম্যাচটি কে জিততে যাচ্ছে। ব্রাজিল-বেলজিয়াম ম্যাচে বেলজিয়ামের পতাকাকে বেছে নেওয়ায় চলছে আলোচনা। তবে কি আজই শেষ হয়ে যাচ্ছে নেইমারদের পথচলা?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর