,

বিনা অপরাধে ভারতে ১০ বছর জেলে থাকার পর দেশে ফিরলেন বাদল ফরাজি

news-image

ডেস্ক রিপোর্ট :  ভারতে বিনা অপরাধে কারাবন্দী বাংলাদেশি নাগরিক বাদল ফরাজিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

বন্দি বিনিময় চুক্তির শর্ত অনুযায়ী তাকে সাজার বাকি মেয়াদ কাটাতে হবে জেলে। মানবাধিকার কর্মীরা বলছেন, বাদল ফরাজির স্থায়ী মুক্তির জন্য এখন থেকেই তৎপর হতে হবে সরকারকে।

২০০৮ সালে ভারতীয় এক খুনের আসামির সাথে তার নাম মিলে যাওয়ায় বাংলাদেশি এই যুবককে সীমান্ত থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। কিছু বুঝে ওঠার আগেই যাবজ্জীবন সাজা হয় তার। বৈধ ভ্রমণ ভিসা নিয়ে ভারতে গেলেও বাদল ফরাজিকে জেলের ঘানি টানতে হয় ১০ বছর।

চার মাস আলোচনার পর বাদলকে ফিরিয়ে দিতে রাজি হয় ভারত সরকার।

সূত্র: যমুনা টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর