,

রাবির ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকছে না

news-image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) থাকছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, এমসিকিউতে সত্যিকার মেধা যাচাই হয় না। চারটি উত্তরের মধ্যে একটি ঠিক দিলে সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তাই এ বছর থেকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেখানে দুই ঘণ্টায় ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং খাতা দেখা হবে।

এবার ইউনিট কমিয়ে দুইদিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে পূর্বে অনেকদিন ধরে পরীক্ষা হতো। তবে এবার ইউনিট কমিয়ে চারটি ইউনিটে দুইদিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে আগামী ২২ ও ২৯ অক্টোবর তারিখে পরীক্ষার দিন ঠিক করার প্রস্তাব রাখা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি পাস হলে সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দেয়া হবে।

অন্যদিকে এ বছর ভর্তি পরীক্ষায় দুইটি পর্যায়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। প্রথম পর্যায়ে রেজাল্টের মান দেখে শিক্ষার্থীদেরকে বাছাই করা হবে। পরে বাছাইয়ে উত্তীর্ণদেরকে পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনের ব্যাপারে জানিয়ে দেয়া হবে। এ সময় পরীক্ষার নির্দিষ্ট ফি নেয়া হবে। নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবেন বলে জানান উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

এ বছরও দ্বিতীয় বার পরীক্ষার সুযোগ থাকছে কি-না এমন প্রশ্নে উপাচার্য বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর