,

মেয়র আনিসুলের মৃত্যুতে থমকে গেল সবকিছু! ইউলুপ নির্মাণ করতে না পারায় ডিএনসিসির ১০ কোটি টাকা ফেরত গেলো

news-image

রাজধানীর যানজট যন্ত্রণা থেকে সাধারণ জনগণকে মুক্তি দিতে ২০১৫ সালের মাঝামাঝিতে সাতরাস্তা থেকে উত্তরা পর্যন্ত পরিকল্পিতভাবে ১১টি ইউলুপ নির্মাণের কথা জানিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। বিশেজ্ঞদের মতে, বর্তমান সময়ে ইউলুপ নির্মাণ করা হলে ২৫ থেকে ৩০ শতাংশ যানজট কমে যেত। স্বপ্নের এ প্রকল্পটি ডিএনসিসির প্রয়াত মেয়রের একান্ত চেষ্টায় শুরু হয়েছিলো। কিন্তু মেয়রের মৃত্যুর পর হঠাৎ করেই যেন থমকে গেছে প্রকল্পটির কার্যক্রম। সদ্য সমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরে প্রকল্পটির জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিলো। কিন্তু প্রকল্প বাবদ কোন টাকা খরচ করতে না পারায় সম্পূর্ণ টাকা এডিপিতে ফেরত দিয়েছে ডিএনসিসি। নতুন অর্থবছরের জন্য প্রকল্পটিতে ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, সরকারি সংস্থাগুলো প্রকল্পের শুরুতে জমি দিতে আপত্তি না করলেও পরবর্তীতে ঝামেলা করছে তারা। মূলত এজন্যই এ প্রকল্পটির কাজ আর আলোর মুখ দেখছে না। ডিএনসিসির পরিকল্পিত সম্ভাব্য ১১টি ইউলুপ হচ্ছে, সাতরাস্তা, মহাখালী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনালের নিচে, চেয়ারম্যান বাড়ি, কাকলী, বনানী আর্মি গলফ ক্লাব, উত্তরা ও খিলক্ষেতের মাঝামাঝি কাওলা, র‌্যাব-১ অফিসের সামনে, উত্তরা ৪ নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড ও আবদুল্লাহপুরে নির্মাণ করার কথা ছিলো। ইউলুপগুলো মূলত দুই ধরনের হওয়ার কথা ছিলো। টাইপ ‘এ’ ও ‘বি’। টাইপ ‘এ’ ইউলুপগুলো হবে ১৪৪ ফুট প্রশস্ত। এটি নকশা করা হয়েছে বাস এবং অন্যান্য বড় যানবাহনের জন্য। এবং টাইপ ‘বি’ ইউলুপ হবে ১০৪ ফুট প্রশস্ত। এগুলো নকশা করা হয়েছে ছোট গাড়ির জন্য। দুটি ইউলুপের মধ্যে দূরত্ব হবে শূন্য দশমিক ৮ কিলোমিটার থেকে ৩ দশমিক ২ কিলোমিটার।

সূত্র আরো জানায়, দুই বছর আগে আনিসুল হকের একান্ত চেষ্টায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় ডিএসসিসি। এটি চলতি বছরের জুনের মধ্যে দৃশ্যমান হওয়ার কথা ছিলো। বর্তমানে আরো এক বছর সময় বাড়ানো হয়েছে প্রকল্পটির জন্য। এটি বাস্তবায়ন করতে ডিএনসিসির দরকার ছিলো ২৩ একর জমি। ২৩ একর জমির মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য সড়ক ও জনপথ অধিদফতরের ১ দশমিক ৩৬ একর, বাংলাদেশ রেলওয়ের দশমিক ২২ একর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের দশমিক শূন্য নয় একর এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দশমিক শূন্য ছয় একর জমি ব্যবহারের কথা ছিলো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর