,

দিনে কত বার মুখ ধোয়া জরুরি?

news-image

গরমে সূর্যের তীক্ষ্ণ তাপে অল্পতে মুখ ঘেমে যাওয়াটা স্বাভাবিক। অনেকের ত্বক আবার অতিরিক্ত তেলতেলেও হয়ে ওঠে। তাই, কিছুক্ষণ পর পর মুখ ধুয়ে ফেলেন অনেকেই। তাবে এতে আবার সম্যায় পড়তে হয়, কারণ বার বার মুখ ধুলে ত্বক হয়ে উঠবে রুক্ষ ও শুষ্ক।
তাহলে দিনে কত বার মুখ ধুলে ত্বকের কোনো ক্ষতি হবে না? এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলেছেন, ‘সারাদিনে কমপক্ষে তিন থেকে সর্বোচ্চ পাঁচ বার পর্যন্ত মুখ ধোয়া ভালো। তবে শীত প্রধান দেশের নাগরিকদের জন্য দিনে সর্বোচ্চ দুই বার মুখ ধোয়া যেতে পারে।’

কখন কখন মুখ ধোয়া সবচেয়ে ভালো?
প্রথমবার মুখ ধুতে হবে দিনের শুরুতেই। ঘুম থেকে উঠে অনেকেই গোসল সেরে নেন। সারাদিন ফ্রেশ থাকার এটাই সব থেকে ভাল উপায়। এতে আপনার মুখের ত্বকটাও পরিষ্কার হয়ে যাবে। যদি কোনো কারণে গোসল করা সম্ভব না হয় তবে ভাল করে অন্তত মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার জন্য ত্বকের উপযোগী যে কোনো ফেসওয়াস ব্যবহার করা যেতে পারে।
এছাড়া রাতে শোবার আগে ভাল করে মুখ ধুয়ে নিতে ভুলবেন না। এ সময়েও ত্বকের উপযোগী ফেসওয়াস ব্যবহার করতে পারেন। তবে এরপর অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম মুখের ত্বকে লাগিয়ে নিন। এতে সারা রাত আপনার তকের আদ্রর্তা বজায় থাকবে ও সকালেও ত্বকে কোমল ভাব অনুভব করবেন।
সারাদিন বাইরে কাটিয়ে আসার পরে বাড়িতে এসেই ভাল করে মুখ ধোয়া উচিত। এ সময় চাইলে ঘরে তৈরি করা যায় এমন ফেস প্যাক মুখে লাগানো ভালো। কমপক্ষে ২০ মিনিট মুখে রাখুন। ফেসপ্যাক তুলে ফেলার পরে মুখ ঠাণ্ডা পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন। এর পরে আর ফেস ওয়াস ব্যবহারের দরকার পড়বে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর